1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে আম দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে আম দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫০ বার

সিরাজগঞ্জের কাজিপুরে আম দেয়ার কথা বলে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল মজিদ মিনু (২৬)। তিনি উপজেলার মেঘাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলাটি আজকেই রুজু হবে। বিদ্যুৎ ও সার্ভার সমস্যার কারণে একটু লেট হচ্ছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ‘
থানায় দেয়া অভিযোগসূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকেলে ওই শিশুটিকে আম দেয়ার কথা বলে বাড়ীর পার্শ্ববর্তী যমুনার তীরে ভুট্টা খেতে নিয়ে যান আব্দুল মজিদ মিনু। সেখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি আসে। শিশুটির মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি বলে আব্দুল মজিদ মিনু ভুট্টার খেতে নিয়ে তাকে জোরপূর্বক খারাপ কাজ করেছে। শিশুটির অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করান। পরে সামাজিকতার ভয়ে ভুক্তভোগীকে গোপনে চিকিৎসা দিচ্ছেন তার পরিবার।
ভুক্তভোগী শিশুটির বড় ভাই শিপন বলেন, ‘মিনুর বিরুদ্ধে শিশু কিশোরদের ক্ষতি করার প্রবনতা দীর্ঘদিনের। এই ঘটনা ধামাচাপা না দিলে আমার বোন ও আমার পরিবারকে শেষ করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে মিনু।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভিযুক্ত মিনু রাজনৈতিক ছত্রছায়ায় বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এর আগেও কয়েকজন শিশুর সাথে এরকম ঘটনা ঘটিয়েছে। কিন্তু তাদের পরিবার সামাজিকতার ভয়ে বিষয়গুলো প্রকাশ করেননি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com