1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে চোরাই স্বর্ণালংকারসহ আন্তঃজেলা চোরচক্রের গ্রেফতার-৪ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে চোরাই স্বর্ণালংকারসহ আন্তঃজেলা চোরচক্রের গ্রেফতার-৪

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৮৬ বার

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহ নগরীর ট্রাংকপট্রি রোডে কিরন জুয়েলার্স সোনার দোকানের কেচিগেইট ও সার্টারের তালা ভেঙ্গে সোনা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মানিক মিয়া, রুবেল মিয়া, ইয়াছিন আরাফাত ও মোঃ জসিম।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ ভরি ৮ আনা ৩ রতি ৭ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার মূল্য অনুমান ৪ লাখ ৮৬ হাজার ১৫৪ টাকা। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম সংগীয় এসআই মোঃ রুবেল মিয়া, এসআই সাজ্জাদ হোসেন সজীব টানা দুইদিন এই অভিযান পরিচালনা করেন। বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানার সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ট্রাংকপট্টি রোডের রিপন সেনের নামীয় কিরন জুয়েলার্সে গত ১৭ জানুয়ারি কেচিগেইট ও সাটারের তালা ভেঙ্গে ৩০ ভরি স্বর্ণ ও ৫০ ভরি রোপাসহ প্রায় ৩২ লাখ পয়ত্রিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জুয়েলারি মালিক রিপন সেন বাদি হয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২১, তাং- ১৮/০১/২০২৪ ইং, ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর ১নং ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম একটি টিম নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে চোরচক্র সনাক্ত করতে সক্ষম হয় এবং গত দুইদিনে কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে আন্তঃজেলা সোনার দোকানে চুরি সিন্ডিকেট চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।

তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৫ ভরি চুরি যাওয়া স্বর্ণ অলংকার উদ্ধার করে। ব্রিফিংকালে কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন, ফাড়ির ইনচার্জ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক রুবেল মিয়া উপস্থিত ছিলেন। পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com