1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দুই ম্যাচেই ‘ভেরি গুড চান্স’ বললেন হামজা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দুই ম্যাচেই ‘ভেরি গুড চান্স’ বললেন হামজা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮৭ বার

সকাল সাড়ে দশটায় লন্ডন থেকে ঢাকা পৌছাবেন হামজা দেওয়ান চৌধুরি। তাই সকাল থেকেই গণমাধ্যমের ভিড়। প্রায় ঘন্টা দু’য়েক অপেক্ষা করলেও গণমাধ্যম হামজাকে সেভাবে পায়নি। 

হামজার বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা হতে ঘন্টা খানেক সময় অপেক্ষা করতে হয়েছে। হামজার সঙ্গে থাকা বাফুফে কর্মকর্তাদের তথ্য, ব্যাগেজ পেতে দেরি হওয়ায় মূলত এই বিলম্ব। অবশেষে পৌনে বারোটার দিকে হামজাকে নিয়ে বাফুফে কর্মকর্তারা হোটেলে রওনা হন।

হামজাকে নিরাপত্তার জন্য সামনে পুলিশের গাড়ি ছিল। পেছনে কালো গাড়িতে এক পাশের কাঁচ নামানো ছিল। খানিকটা ধীরে গাড়ি চলায় সাংবাদিকরা বুম জানালার ভেতর প্রবেশ করান। বিক্ষিপ্তভাবে আগমনের শুভেচ্ছা, কেমন আছেন নানা প্রশ্ন ছোঁড়েন নানা জনে। গাড়ি চলতে চলতেই জানতে চাওয়া হয়, ‘এই সময় ( সামনে দুই ম্যাচ) বাংলাদেশের সম্ভাবনা কেমন ?’ হামজা বলেন, ‘ইয়্যা ভেরি গুড চান্স।’ এরপর সরাসরি প্রশ্ন বাংলাদেশ কি সামনে দুই ম্যাচে জিততে পারে ? হামজার আশাব্যাঞ্জক উত্তর, ‘ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ’।

সাংবাদিকরা গাড়ির পেছনে ছুটতে থাকেন। দ্রুততম সময়ে আর কোনো প্রশ্ন করার সুযোগ পাননি সাংবাদিকরা। গাড়িটা খানিকটা থামার অনুরোধ জানালেও ধীরে ধীরে গাড়ি বিমানবন্দর এলাকা ছেড়ে যায়। হামজাকে টিম হোটেলে অর্ভ্যথনা জানাতে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন রয়েছে। সেই অনুশীলনে হামজার যোগ দেয়ার কথা রয়েছে। ভ্রমণক্লান্তি কাটানোর জন্য হামজা হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নেয়ার সুযোগ পাবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com