1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় এবার বাবার হাতে ছেলে খুন, মিষ্টি খাওয়ায় ঝগড়া - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় এবার বাবার হাতে ছেলে খুন, মিষ্টি খাওয়ায় ঝগড়া

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১২৮ বার

বগুড়া জেলা প্রতিনিধিঃ

ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে ছোট ভাই। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় বগুড়ার শিবগঞ্জে বাবার বাটামের আঘাতে ছেলে খুন হয়েছে। নিহত ফারাজ আলী (২৫) শিবগঞ্জের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ফারাজ আলীর সাথে তার বাবা সোহরাব হোসেন ও মা রোজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। ঘটনার দিন ফারাজের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে তার ছোটভাই উজ্জল। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাদের মা ছুটে আসেন। ফারাজ মায়ের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাবা সোহরাব আলী ফারাজের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে সেখানে নেওয়ার পথে ফারাজের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার পর থেকে সোহরাব পলাতক আছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com