1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কামিন্স-স্টার্কসহ কয়েকজন তারকাকে ছাড়াই অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কামিন্স-স্টার্কসহ কয়েকজন তারকাকে ছাড়াই অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬৮ বার

আরেকটি শিরোপার হাতছানি দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতবার তারা ভারতকে হারিয়েছিল। এবার তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে ১১-১৫ জুন অনুষ্ঠিত হবে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনাল। এরপর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। যার জন্য কয়েকজন তারকাকে ছাড়াই অজিদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

টেস্টের শিরোপা নির্ধারণী লড়াই শেষেই ক্যারিবীয় ভূখণ্ডে উড়াল দেবে অস্ট্রেলিয়া। প্রথমে তারা তিন ম্যাচের টেস্ট খেলবে ওই সফরে। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। আগে টেস্ট খেললেও অজিরা দল ঘোষণা করেছে সংক্ষিপ্ত সংস্করণের জন্য। সম্ভবত টেস্ট খেলবেন হেড-কামিন্স-স্টার্করা। তবে টি-টোয়েন্টির ঘোষিত দলে তাদের বিশ্রামে রাখা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে সেভাবে থিতু হতে পারছেন না তরুণ আগ্রাসী ওপেনার জ্যাক ফেজার-ম্যাকগার্ক। সদ্য সমাপ্ত আইপিএলে একেবারে ফর্মহীন কাটিয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। গত আসরে ৩৬–এর বেশি গড়ে তিনশ পেরোনো ম্যাকগার্ক এবার ৬ ম্যাচে মাত্র ৯.১৬ গড়ে ৫৫ রান করেছেন। তারই প্রভাব পড়েছে জাতীয় দলের স্কোয়াডে। তাকে বাইরে রেখে ক্যারিবীয় সিরিজের জন্য টি-টোয়েন্টি দল গড়েছে অস্ট্রেলিয়া। তবে প্রথমবার ডাক পেয়েছেন বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সকে শিরোপা জেতানো মিচেল ওয়েন।

১৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি আচমকা ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানানো মার্কাস স্টয়নিসের। এ ছাড়া পেসার জাভিয়ের বার্টলেট বাদ পড়লেও, বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ডাক পেয়েছেন ক্যামেরন গ্রিন। চোটের কারণে তিনি এই বছর আর বোলিংয়ে ফিরতে পারবেন না। ক্যারিবীয় সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে স্পিনার ম্যাথু কুনেম্যানের। সঙ্গে পাবেন অভিজ্ঞ লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে। এ ছাড়া কুপার কনলি ও গ্লেন ম্যাক্সওয়েলও সম্ভবত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় আছেন। তারা আছেন সিরিজের স্কোয়াডে। চোটের কারণে নেই অ্যাশটন আগার।

উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শীর্ষ তিন পেসারের মধ্যে কেবল হ্যাজলউডকে রেখেছে অস্ট্রেলিয়া। আইপিএলে বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন বানানোর অন্যতম কারিগর এই পেসার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলার কথা রয়েছে। বিপরীতে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকবেন কামিন্স-স্টার্ক। একইভাবে ট্রাভিস হেডকে আসন্ন সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে থাকবেন না। আগস্টের ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই তিন অভিজ্ঞ তারকাই দলে ফিরতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২৫ জুন থেকে টেস্ট এবং ২০ জুলাই থেকে টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনলি, টিম ডেভিড, বেন দারউইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com