1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
টঙ্গীতে কিশোরগ্যাং লিডার নুর আলমের খুঁটির জোর কোথায় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

টঙ্গীতে কিশোরগ্যাং লিডার নুর আলমের খুঁটির জোর কোথায়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬৬ বার

 

গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৫নং ওয়ার্ড বউ বাজার এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। বিএনপি নেতা বিএম শামীমের পরিচয় দিয়ে কিশোরগ্যাং লিডার নুরে আলম এলাকায় অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে।

এলাকাবাসীরা জানান, বিএনপি নেতা বিএম শামীমের পরিচয় দিয়ে নূর আলম দীর্ঘদিন যাবত টঙ্গীর নদীর পূর্ব পাড় তুরাগ বাজারে কিশোরগ্যাং সদস্যদের দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। কেউ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এইসব অত্যাচারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করার অভিযোগ রয়েছে। স্থানীয় এলাকাবাসী নুর আলমের হাত থেকে মুক্তি চায়। ভুক্তভোগীরা স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, নূর আলমের বাবা মৃত ইউনুস শেখ এক সময় টঙ্গী বাজার বিভিন্ন দোকানে মালামাল লোড-আনলোডল করে যেই টাকা পেতেন, সেই টাকা দিয়ে সংসার চালাতো। বর্তমানে তার ছেলে নুর আলম রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এলাকায় কিশোর গ্যাং সদস্যদের নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালাচ্ছে। নুর আলমের নেতৃত্বে রহিমা, নাসিমা, দীপা ও তাসলিমা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা দাবি করে।
এছাড়াও কিশোরগ্যাং সদস্যদের দিয়ে মব তৈরি করে অসহায় নিরীহ মানুষদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী শিউলি আক্তার জানান, তার একটি ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। সামান্য তুচ্ছ ঘটনায় এলাকার মানুষদেরকে নাজেহাল করে। বিচারের নামে নাটক সাজিয়ে অপর এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০হাজার টাকা চাঁদা নিয়েছেন বলে ওই ব্যবসায়ী অভিযোগ করেন। ভুক্তভোগীরা স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com