জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ~ ২০২৪ সমাপনী অনুষ্ঠান 

নিজস্ব সংবাদদাতা , খুলনা //

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ জানুয়ারী ~২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ , বিজ্ঞান মেলা , অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন , সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া উক্ত মেলার আজ ২৪ জানুয়ারী ছিল সমাপনী অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।

তিনি বিজ্ঞান অলিম্পিয়াড , কুইজ এবং বিজ্ঞান ভিত্তিক স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানের সকল ইভেন্টেই ছিল প্রতিযোগিতা মূলক।

এই সকল আকর্ষণীয় প্রতিযোগিতার মধ্যে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতা মূলক।

এ প্রতিযোগিতায় হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে।

অনুষ্ঠানের শেষ পর্বে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ , জ্ঞানগর্ব এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন , উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস , উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন সহ আরো অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে বড় পরীক্ষা

Verified by MonsterInsights

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ~ ২০২৪ সমাপনী অনুষ্ঠান 

আপলোডের সময় : 03:04:35 pm, Thursday, 25 January 2024