1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

আশিক হাসান সীমান্ত
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৮ বার

 

রাজবাড়ীতে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কালুখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে লেখক ও কলামিষ্ট মোঃ কায়সার আলী ও সদস্য সচিব হিসেবে দৈনিক সংগ্রাম এর কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ মোল্লা নিলু নির্বাচিত হয়েছেন।

রবিবার (৮ জুন) সন্ধ্যায় কালুখালী প্রেসক্লাবের হলরুমে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কালুখালী উপজেলায় কর্মরত ১৮জন সাংবাদিকদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, লেখক ও সহিত্যিক মোহাম্মদ আলম, দৈনিক আমার দেশ এর কালুখালী উপজেলা প্রতিনিধি মুহাম্মদ ফজলুল হক, দৈনিক নয়াদিগন্তের কালুখালী উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক আমার সংবাদ এর কালুখালী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক নাগরিক কন্ঠের কালুখালী প্রতিনিধি আবু বকর সিদ্দিক বাবু মোল্লা নির্বাচিত হন।

এসময় দৈনিক আইন বার্তার রাজবাড়ী প্রতিনিধি আদম আলী, দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ আশিক হাসান, দৈনিক আমাদের মাতৃভূমির কালুখালী প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক বিজয় সকাল এর রাজবাড়ী প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মুসলিম টাইমসের কালুখালী প্রতিনিধি এনামুল মন্ডল, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক মিটুল হোসেন, সাংবাদিক সোহান খান ও লেখক মোঃ বাবর আলী উপস্থিত ছিলেন।

আহবায়ক কমিটির আহবায়ক মোঃ কায়সার আলী বলেন, কালুখালী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে নিয়ে কালুখালী প্রেসক্লাব কে দেশের মধ্যে একটি মডেল প্রেসক্লাব হিসেবে গঠন করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ তাদের সেই সম্মানের যায়গায় পৌছাতে কাজ করবো। প্রয়োজনীয় সংস্কার করে আশা করি খুব দ্রুত একটি নির্বাচিত কমিটি উপহার দিতে পারবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com