1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে শাহজাহান মন্ডলের প্রচারণা শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে শাহজাহান মন্ডলের প্রচারণা শুরু

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সর্বজনশ্রদ্ধেয় মেম্বার পদপ্রার্থী মোঃ শাহজাহান মন্ডল। ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে তাঁর প্রচারমূলক পোস্টার এবং ব্যানার টানানো হয়েছে।

নির্বাচনী ভাবনার কথা জানাতে গিয়ে মোঃ শাহজাহান মন্ডল বলেন, নির্বাচিত হলে তিনি মাদক, সন্ত্রাস, ঘুষ ও সর্বপ্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। পাশাপাশি এলাকার কাঁচা ও ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক ও ক্রীড়া কার্যক্রম জোরদার করবেন। ধনী-গরিব নির্বিশেষে অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে ৭নং ওয়ার্ডকে একটি নিরাপদ, আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা, মূল্যবান দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ও প্রতীক বরাদ্দের মাধ্যমে পরবর্তীতে তাঁর প্রার্থিতার সকল বিষয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com