1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় তরুণ সমাজ সেবকের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় তরুণ সমাজ সেবকের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

মানব সেবাই, আমাদের স্বপ্ন এই স্লোাগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় রাজার ডুমুরিয়া গ্রামে আর্ত মানবতার সেবায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমানের সার্বিক সহযোগিতায় নিজস্ব বাস ভবনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিওরদাহ পুলিশ ফাঁড়ির আইসি দেব্ররত ঘোষ, তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমানের পিতা হাজী মোঃ আদিল উদ্দিন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি মহাসিন আলম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, নাভারণ আওয়ামীলীগের নেতা ফিরোজ আহমেদ, ইউপি সদস্যবৃন্দ, রাজার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ইবাদুল ইসলাম, কামাল হোসেন, সোহাগ হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন রাজার ডুমুরিয়া গ্রামের মসজিদ কমিটির সভাপতি মোঃ শফিকুল রহমান

ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান সিরাজুল ইসলাম

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : অচিরেই আসিতেছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান মোঃ সিরাজুল ইসলাম। তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। এছাড়াও তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের সমর্থক হিসেবেও এলাকায় পরিচিত রয়েছে। এলাকায় যে কোন ভাল কাজ হলে সেখানে তিনি সবার সামনে থেকে নেতৃত্ব দিয়ে যান। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী মোঃ সিরাজুল ইসলাম ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মতবিনিময় করতে শুরু করেছেন। স্থানীয় সংবাদকর্মীদের সাথে আলাপনের সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাওয়া মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমি মনেপ্রাণে আওয়ামী লীগের রাজনীতির একজন কর্মী ও সমর্থক। আমার সব সময় চিন্তা দলের জন্য জন্য কিছু করা। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার ভিশন বাস্তবায়ন করতে চাই।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights