1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে মাসব্যাপী মেলা জমে উঠেছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে মাসব্যাপী মেলা জমে উঠেছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪৮ বার

নীলফামারীতে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প মেলা বেশ জমে উঠেছে। জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের লেপ্রসি মিশন, ডেনিস সংলগ্ন নটখানা মাঠে ওই মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, এপিপি মামুনুর রশিদ পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ ধরনের মেলা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গাঁ করার পাশাপাশি স্থানীয় হস্তশিল্পীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তাদের তৈরী পণ্যের বাজারজাত করণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও একটি সুস্থ্যধারার বিণোদনের কেন্দ্র হতে পারে।’
‘তাহের ইভেন্ট ম্যানেজমেন্ট’ এর পক্ষে আবু তাহের জানান, মেলায় স্থানীয় ভাবে তৈরীকৃত হস্তশিল্প, বুননজাত পণ্য, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও সোঁনালী আঁশ পাটের সামগ্রীসহ নানা ধরনের কুটির শিল্পপণ্য প্রদর্শন ও পরিবেশনের (বিক্রির) জন্য শতাধিক স্টল স্থান পেয়েছে।’ এছাড়াও শিশুদের বিণোদনের জন্য বিভিন্ন রাইডস্ রয়েছে। এতে মেলায় উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য পণ্যের প্রর্দশনের মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছেন।’ সন্ধ্যার পরে মেলার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শিল্পীর একাধিক সংঙ্গীত পরিবেশন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক আনিছুর রহমান আজাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com