1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতে কাঁপছে রাজশাহী  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতে কাঁপছে রাজশাহী 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী :

রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। শনিবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।

তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী উত্তরের পদ্মাপাড়ের জেলা রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

এর আগের দিন শুক্রবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও একদিন পর তা মাঝারি শৈত্যপ্রবাহে নামলো। এর ফলে কনকনে শীতে কাঁপছে রাজশাহী। বেলা গড়ানোর পর সূর্যের দেখা পাওয়া গেলেও ঠাণ্ডা কমেনি হিম বাতাস বয়ে যাওয়ার কারণে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। তবে শীতের কারণে কষ্ট পাচ্ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। এই শীতের ভেতরেও কাজের সন্ধানে তাদের বের হতেই হচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত ১১ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর শনিবার তা ৭ দশমিক ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী, আরও দুই থেকে তিন দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights