1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বরিশালের অপহরণ মামলার আসামী জনি কেরাণীগঞ্জে গ্রেফতার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বরিশালের অপহরণ মামলার আসামী জনি কেরাণীগঞ্জে গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৮৪ বার

অপহরণ মামলার আসামী জনি সরদার (২০) র‍্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করে।
গত ১০ ফেব্রুয়ারি২০২৫ ইং তবিকাল অনুমান ৩.৩০মিনিটের সময় চলতি বছরের এসএসসি পরিক্ষার্থী ভিকটিম (১৬) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বরিশাল জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ আলেকান্দা আরমান খান সড়কের মুখে সুমনের ফার্মেসীর দোকানের সামনে হতে আসামী জনি সরদার (২০)’সহ অপরাপর আসামীদের সহায়তায় ভিকটিমের মুখ চেপে ধরে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর বাবা বাদী হয়ে বরিশাল জেলার কোতয়ালী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ জুন ২০২৫ইং বিকাল অনুমান ৩.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং- ৩৪, জিআর নং- ১০৪, তারিখ- ১৩/০২/২০২৫ খ্রি., ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর এজাহারনামীয় পলাতক আসামী জনি সরদার (২০), পিতা- মো: অরুন সরদার, সাং- সিংহেরকাঠী, থানা- বন্দর, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (১৬)’কে উদ্ধার করে।
আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com