1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হাতিয়ায় নোবিপ্রবি শিক্ষার্থীদের জলবায়ু পরির্বতন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হাতিয়ায় নোবিপ্রবি শিক্ষার্থীদের জলবায়ু পরির্বতন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২০১ বার

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা ও সেমিনার পরিচালনা করেছে নোবিপ্রবির একদল তরুণ শিক্ষার্থী ও গবেষক।

বুধবার (২৪ জানুয়ারি) জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বক্তৃতা, আলোচনা এবং নানা শিক্ষনীয় কার্যকলাপ এর মাধ্যমে ২০০ শিক্ষার্থীদের মাঝে উক্ত কর্মশালা ও সেমিনারটি সফল ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা ও সেমিনারের প্রতিপাদ্য ছিলো, “Youth Campaign : Climate Change Literacy and Drinking Water Quality Monitoring.”

এই সেমিনারের পরিচালনায় প্রধান ভূমিকায় ছিলেন এই প্রজেক্ট এর কো-অরডিনেটর নোবিপ্রবি সমুদ্রবিজ্ঞান বিভাগ এর ১৩ ব্যাচ এর শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম।

এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খান । তিনি জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন সম্পর্কিত বিস্তারিত জানা অজানা বিষয়গুলি উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.এন.এম হাসান (প্রধান শিক্ষক, আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়) এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলন জনাব আব্দুল হাকী (সহযোগী অধ্যাপক, হাতিয়া ডিগ্রি কলেজ)। বক্তারা উক্ত কর্মশালা ও সেমিনার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের শিক্ষনীয় আরো কর্মশালা ও সেমিনার আয়োজনের আশাব্যাক্ত করেন।

অনুষ্ঠানটি নোবিপ্রবি শিক্ষার্থীদের মাধ্যমে নানা জলবায়ু পরিবর্তন বিষয়ক নানা শিক্ষনীয় কার্যকলাপ, নিরাপদ পানি যাচাইকরণ ও নিরীক্ষণ পদ্ধতির ব্যবহার এবং শিক্ষার্থীদের মাঝে কুইজ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

উক্ত প্রজেক্ট এর কো-অরর্ডিনেটর মো. সাইফুল ইসলাম প্রজেক্ট সম্পর্কে বলেন- বিশ্বের জলবায়ু পরিবর্তন হয়তো সম্পূর্নভাবে প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু টেইসই প্রযুক্তি ও পদক্ষেপের মাধ্যমে এই পরিবর্তনের সাথে খাপ-খাইয়ে চলার মতো করে নিজেকে গড়ে তুলতে হবে।

গবেষণা প্রকল্পে ছিলো Capacity Building of Youth to Improve Drinking Water Security and Climate Resilience through Youth-led Participatory Sensing (YPS) Model in Hatiya Island, Noakhali. উক্ত প্রকল্পটি “Youth Innovation Fund” ক্যাটাগরিতে নির্বাচিত হয়, যা আর্থিক ভাবে সহায়তা করেন যৌথভাবে- Independent University, Bangladesh (IUB), Embassy of Sweden, Dhaka, International Centre for Climate Change and Development (ICCCAD).

উল্লেখ,এই প্রকল্পের অধীনে তরুণ শিক্ষার্থীরা একটি ওয়েব এপ্লিকেশন (https://helpchai.vercel.app/)

ডেভেলপ করেন যার মাধ্যমে অতি সহজে খাবার পানির গুনগত মান যাচাই করা যাবে। সেই সাথে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দুই শতাধিক তরুণ শিক্ষার্থীদেরকে জলবায়ু পরিবর্তনের কারনে সৃষ্ট পরিবেশ ও জীবন-জীবিকা গত সমস্যার টেকসই সমাধান ও অভিযোজনের জন্য দক্ষ করে গড়ে তোলা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com