1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী সরকারী কলেজের জায়গা হস্তান্তর না করার দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী সরকারী কলেজের জায়গা হস্তান্তর না করার দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৫ বার

ভবন নির্মাণের জন্য নীলফামারী সরকারী কলেজের জায়গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর না করার দাবী জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে (১৬জুন) এনিয়ে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ সভা করে শিক্ষার্থীরা। পরে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভুইয়া বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এতে জানানো হয়, সরকারী কলেজের ৩৩শতাংশ জায়গা রয়েছে। এই জায়গায় ছাত্রাবাস নির্মাণ করার কথা রয়েছে কিন্তু আমরা জানতে পেরেছি এই জায়গা ভবন নির্মাণের জন্য দেয়া হচ্ছে নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
যদি শিক্ষার্থীদের দাবী উপেক্ষা করে কলেজের নিজস্ব জায়গা কারো কাছে হস্তান্তর করা হয় তাহলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।
জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী সরকারী কলেজ শাখার সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি জানান, কলেজের এই জায়গা হস্তান্তর করা হলে শুধু ছাত্রাবাসই নয় অবকাঠামোগত নানান সংকটে পড়তে হবে কলেজকে। ক্ষতিগ্রস্থ হবে শিক্ষার্থীরাই।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম জানান, আমাদের নিজস্ব ভবন স্থাপনের পরিকল্পনা করছি। মন্ত্রনালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় ভবন করার জন্য নির্দেশনাও রয়েছে। সে কারণে প্রাথমিক ভাবে কলেজের ওই জায়গাটি পছন্দের তালিকায় রাখা হয়েছে। তবে এটি সিদ্ধান্ত নেবে মন্ত্রনালয়।
নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভুইয়া বলেন, আমাদের কলেজের জায়গার অপ্রতুলতা রয়েছে। এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন না করার জন্য কলেজ পরিষদের তরফ থেকে বিষয়টি জেলা প্রশাসক ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com