1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রাইভেট শেষে দুই শিক্ষার্থীকে ধর্ষণ এর অভিযোগে গ্রেপ্তার ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রাইভেট শেষে দুই শিক্ষার্থীকে ধর্ষণ এর অভিযোগে গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৪ বার

 

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় সিহাব মন্ডল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (১৫ জুন) রাতে উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
গ্রেপ্তার সিহাব মন্ডল উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে। এলাকায় বকাটে যুবক বলে পরিচিত সে। এ ঘটনায় অপর আসামি একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলী পলাতক রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে, জানান গত রোববার সকাল ১০ টার কিছু পরে ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো। তারা উপজেলার সরিষা ইউনিয়নের নাওরাবনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সিহাব ও হাসমত নামে দুই যুবক তাদের পথরোধ করে। এ সময় ওই দুই যুবক শিক্ষার্থীদের ধাঁরালো ছুরির ভয় দেখিয়ে পরিত্যক্ত স্কুলের ভেতর নিয়ে যায়। পরে সিহাব মন্ডল এক শিক্ষার্থী কে পানের বরজের ভেতর নিয়ে যায়। অন্য শিক্ষার্থী কে হাসমত আলী পরিত্যক্ত স্কুলের ভেতর পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে গত কাল রাতেই সিহাব মন্ডল নামে এক আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com