1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে তিনটি পৃথক অভিযানে ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে তিনটি পৃথক অভিযানে ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬৩ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : র্যাব-৬, যশোর ৩টি পৃথক অভিযান চালিয়ে ৩ জন পলাতক আসামীকে আটক করে। র্যাব -৬ জানান,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুন ৬ টা ৪০ মিনিটের সময় যশোর জেলার কোতয়ালী থানাধীন রেলগেট পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আশিকুর রহমান ওরফে বাবু (২৯), পিতা-জালাল মন্ডল ওরফে টাক জালাল, সাং- রেলগেট পশ্চিম পাড়া এ/পি নতুন উপশহর সি ব্লক বাসা নং ২৪৫ কাজী সালাউদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া, কোতয়ালী, যশোরক থেকে আটক করে।

একই তারিখ ৫ টা ৩০ মিনিটের সময় জেলার কোতয়ালী থানাধীন পুলেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমান ওরফে সুমন (২৫), পিতা-মোতালেব হোসেন, সাং-মন্ডলগাতী পূর্বপাড়া,কোতয়ালী, যশোর থেকে গ্রেপ্তার করা হয়।

অপর একটি পৃথক অভিযানে সাতক্ষীরা জেলার সদর থানাধীন আমতলা মোড় এলাকা হতে পর্নোগ্রাফি মামলার এজাহারভূক্ত পলাতক আসামি মোঃ আব্দুল কাদের (৩৫), পিতা-এলাহিবক্স গাজী, সাং-মুকুন্দ মধুসুদনপুর, থানা কালিগঞ্জ্ সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com