1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কক্সবাজার -১ আসনের সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কক্সবাজার -১ আসনের সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১২ বার

ওমর ফারুক,কক্সবাজার: কক্সবাজার -১(চকরিয়া – পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে ৭ মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ৫ আগষ্টের পটপরিবর্তনের পর চকরিয়ায় ৫টি ও পেকুয়ায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা দায়ের করা হয়। একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের এসব মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়। আজ সেসব মামলার শুনানি করা হয় ।

আজ বুধবার সকালে যৌথ বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাঁকে কক্সবাজার থেকে প্রিজন ভ্যানে করে এনে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করেন। এ সময় আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানী শেষে ৭ মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তন্মধ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সর্বোচ্চ চারদিন ও সর্বনিম্ন ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতে শুনানী চলাকালে জাফর আলমের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী শুনানীতে অংশগ্রহণ করেন। এ সময় রাষ্ট্রপক্ষে তথা জাফর আলমের বিপক্ষে শুনানীতে অংশ নেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights