1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে ঝরনা দেখতে গিয়ে খালে তলিয়ে পর্যটক নিখোঁজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে ঝরনা দেখতে গিয়ে খালে তলিয়ে পর্যটক নিখোঁজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০০ বার

ওমর ফারুক, কক্সবাজার জেলা প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনা দেখতে গিয়ে পাহাড়ি হঠাৎ বানে তলিয়ে মেহরাব হোসাইন (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফাত্রাঝিরি ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হাফেজ মেহরাব হোসাইন (১৮) কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপির ১ নম্বর ওয়ার্ড মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মেহরাবের সঙ্গে প্রায় ১৮ জনের বন্ধু-বান্ধবের দল ফাত্রাঝিরি ঝরনায় যায়। ঝরনা দেখা শেষে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢলে খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়। একপর্যায়ে বাঁশের কঞ্চি ভেঙে মেহরাব পানিতে পড়ে প্রবল স্রোতে মুহূর্তেই তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights