1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পরিচালকের সঙ্গে লিভ-ইনে সামান্থা, একের পর এক পোস্ট প্রাক্তন স্ত্রীর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পরিচালকের সঙ্গে লিভ-ইনে সামান্থা, একের পর এক পোস্ট প্রাক্তন স্ত্রীর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৯ বার

বিচ্ছেদের পর দীর্ঘদিন অবসাদে ডুবে ছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ফিরেছিলেন একাকীত্বে। অনুরাগীরা অপেক্ষায় ছিলেন— কবে আবার নতুন করে জীবনের দিকে ফিরবেন সামান্থা?

অবশেষে সামনে এলো নতুন সম্পর্কের ইঙ্গিত। টলিউডে জোর গুঞ্জন, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। তবে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তাঁদের। জানা গেছে, হায়দরাবাদ ছেড়ে প্রেমিক রাজের সঙ্গে মুম্বইয়ে একত্রবাস করছেন অভিনেত্রী।

এই খবরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। রাজ-সামান্থার সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন শ্যামলী। যদিও কখনোই কারও নাম উল্লেখ করেননি তিনি, তবে নেটিজেনদের দাবি— সেই পোস্টের মূল টার্গেট সামান্থাই।

সম্প্রতি এক পোস্টে শ্যামলী লেখেন, “বিশ্বাস সব থেকে অমূল্য সম্পদ। একবার তা হারিয়ে গেলে কোনও ভাবে তা ফিরে পাওয়া যায় না।” এর আগেও তিনি লিখেছিলেন, “ভালো কর্ম করুন। মানুষকে সাহায্য করুন। মানুষের সঙ্গে ভালো আচরণ করুন।”

সামান্থা নিজেও কিছুদিন আগে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা যায়, রাজের কাঁধে মাথা রেখে রয়েছেন তিনি। সেই ছবিই ঘিরে শুরু হয় জল্পনা।

জানা গেছে, বাঙালি পরিবারের মেয়ে শ্যামলী দে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। ২০১৫ সালে রাজের সঙ্গে তার বিয়ে হয়েছিল, তবে ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

বলিউডে বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের সঙ্গে সহ-পরিচালক হিসেবেও কাজ করেছেন শ্যামলী। এছাড়াও ‘ওমকারা’ ও ‘রং দে বসন্তী’ ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com