1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : সোমবার বিকাল ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। অপরাধ সভার শুরুতেই ডিসেম্বর/২০২৩ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। ডিসেম্বর/২০২৩ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- ১। শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।

No description available.

২। শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, যশোর। ৩। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ৪। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার জনাব রুপন কুমার সরকার, পিপিএম(বার), অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর।

No description available.

৫। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার এসআই(নিঃ)/ জনাব মোঃ শাহিনুর রহমান, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর। ৬। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার এসআই(নিঃ)/ জনাব মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর। ৭। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার এএসআই(নিঃ)/ জনাব গৌরাঙ্গ কুমার মন্ডল, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর। ৮। জেলার শ্রেষ্ঠ বিট কর্মকর্তা হলেন এসআই(নিঃ)/ আব্দুল মালেক, চাঁচড়া পুলিশ ফাঁড়ি, কোতয়ালী থানা, যশোর। ৯। জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ)/ হলে জনাব মোঃ নাজমুল হাচান, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প, কোতয়ালী থানা, যশোর। ১০। জেলার শ্রেষ্ঠ এএসআই(নিঃ)/ হলেন মিয়া তৌহিদুল ইসলাম, কোতয়ালী মডেল থানা, যশোর। এছাড়াও সভায় কোতয়ালী, শার্শা ও বেনাপোল পোর্ট থানার তিন জন গ্রাম পুলিশ কে পুরস্কৃত করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর, জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, বিশেষ পুলিশ সুপার, যশোর, জনাব মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights