1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা রুপসা থানা এলাকা ২০০ বোতলসহ আটক -১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা রুপসা থানা এলাকা ২০০ বোতলসহ আটক -১

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯৩ বার

খুলনা জেলার রুপসা থানা এলাকা হতে ২০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব -৬ খুলনা।
গত ১৯ জুন ২০২৫ তারিখ গভীর রাতে র‌্যাব -৬, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে ০১ জন ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে দলটি আনুমানিক ০০২০ ঘটিকার সময় খুলনা জেলার রুপসা থানাধীন খানজাহান আলী ব্রিজ (রুপসা সেতু) এর টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তায় অবস্থান নিয়ে চেকপোস্ট করাকালীন ইমাদ পরিবহনকে থামানোর সংকেত দিলে উক্ত গাড়িটি রাস্তার পাশে থামানোর সাথে সাথে ০১ জন যাত্রী ০১টি বস্তাসহ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-আকসেদ আলী, সাং-ধুলিয়া,সাতক্ষীরা সদর,সাতক্ষীরা থেকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com