1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

রেবা খাতুন, রাজবাড়ি প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৯ বার

 

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় মোঃ রমজান আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে ও দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।  

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৬ টার সময় রাজবাড়ী সদর থানার কামালদিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানা সুত্রে জানাগেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার সময় এজাহারনামীয় অন্যান্য আসামীগণ ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারন জনগণের উপর দেশীয় অস্ত্র দ্বারা আক্রমন করে। তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়িতে থাকে। মারপিটে ও ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া,  আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন সহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়।

পরে এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মোঃ তারেখ খানের ছেলে মোঃ জিসান হোসাইন খান বাদী হয়ে এজাহারনামীয় ১৪ জন আসামী ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় গত ২ সেপ্টেম্বর মামলা রুজু হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্স সহ সোমবার সকাল সাড়ে ৬ টার সময় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার কামালদিয়াকান্দি এলাকা থেকে মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলীকে  গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com