সাতক্ষীরা কালিগঞ্জ থানা এলাকা হতে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক-৩

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : সাতক্ষীরা কালিগঞ্জ থানা এলাকা হতে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন কুখ্যাত মাদক কারবারীকে আটক করে র‍্যাব-৬।

র‍্যাব-৬ প্রতিবেদককে বলেন, আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন নলতা বাজারের সানি সুপার মাকের্টর দ্বিতীয় তলায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে।উক্ত প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব -৬, সাতক্ষীরা ক্যাম্প, কোম্পানি কমান্ডারসহ আভিযানিক দলটি অদ্য সকাল ০৭৩৫ ঘটিকায় উক্ত স্থানে পৌছালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে, কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), পিতা- মোঃ আনসার গাজী, সাং-ব্রজপাটুলি, ২। অমল সরকার (৫৩), পিতা- মৃত রনজিৎ সরকার, সাং- শীতলপুর, ৩। আঃ গফ্ফার (৬২), পিতা- মৃত আঃ হামিদ গাজী, সাং-খামারপাড়া, ওয়ার্ড-০৮, সর্ব থানা- কালিগঞ্জ ,সাতক্ষীরা থকে আটক করতে সক্ষম হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন নলতা বাজারের সানি সুপার মাকের্ট এর দ্বিতীয় তলার দক্ষিণ পূর্ব পাশে একটি গোডাউন ঘরের তালা, ৩নং আসামীর সাথে থাকা চাবি দিয়ে খোলার পর ১নং আসামীর সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে হতে ২০০(দুইশত) বোতল এবং ২নং আসামীর সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে হতে ১৯৮ মোট ৩৯৮ বোতল কথিত মাদকদ্রব্য অবৈধ ফেন্সিডিল তাদের নিজ হাতে বের করে দেয়া মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদেরকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Verified by MonsterInsights

সাতক্ষীরা কালিগঞ্জ থানা এলাকা হতে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক-৩

আপলোডের সময় : 09:23:24 pm, Wednesday, 25 June 2025