1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে আগামী দুই বছরে পুষ্টিহীনতার হার দশে নামিয়ে আনার পরিকল্পনা- পুষ্টি কমিটির‎ সভায় বক্তারা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে আগামী দুই বছরে পুষ্টিহীনতার হার দশে নামিয়ে আনার পরিকল্পনা- পুষ্টি কমিটির‎ সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৫ বার

আগামী দুই বছরের মধ্যে নীলফামারীতে পুষ্টিহীনতার হার ১৮ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগে আনার প্রত্যয়ে ক্যাম্পেইন শুরু হয়েছে।

‎জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিস এ কাজ বাস্তবায়ন করবে।

‎রবিবার দুপুরে (২৯ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পুষ্টি কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

‎সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

‎এতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ।

‎সভায় জানানো হয়, ক্ষুধা ও শিশু অপুষ্টি প্রতিরোধে ‘এনাফ ক্যাম্পেইন’ এর মাধ্যমে জেলার সদর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার ৪০ হাজার পরিবারকে স্বাস্থ্য বার্তা পৌঁছানো হবে। এজন্য ১ শত জন ফিল্ড কর্মী কাজ করবেন। প্রসুতি মা ও শিশু ছাড়াও র্শিক্ষার্থীদের পুষ্টির অভাব পূরণে সচেতনতা মুলক নানা কর্মসুটি বাস্তবায়ন করা হবে।

‎সভায় সংস্থার এডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম ও টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জয়ন্ত কুমার নাথ প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন।

‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ- পরিচালক মোজাম্মেল হক, সহকারী তথ্য কর্মকর্তা কবির উদ্দিন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন অন্যান্যের মধ্যে।

‎ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের এডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম জানান, দুই বছরের মধ্যে জেলার দুই উপজেলায় পুষ্টিহীনতা রোধে স্বাস্থ্য বার্তা পৌঁছানো হবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে। এরফলে শক্তিমান ও বুদ্ধিদীপ্ত মানুষ গড়ে উঠবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com