1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পথচারীদের হাঁটার জায়গা ফিরলো, কোনাবাড়ী বাজারে দখলমুক্ত ফুটপাত পুলিশের নির্দেশে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পথচারীদের হাঁটার জায়গা ফিরলো, কোনাবাড়ী বাজারে দখলমুক্ত ফুটপাত পুলিশের নির্দেশে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৮ বার

গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে কোনাবাড়ী থানা পুলিশ। দীর্ঘদিন ধরে বাজার এলাকার ফুটপাতগুলো অবৈধ দখলে থাকায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল।

অবশেষে থানা পুলিশের নির্দেশে ও তত্ত্বাবধানে পরিচালিত হয় দখলমুক্তকরণ অভিযান, যার মাধ্যমে অবৈধভাবে বসানো দোকানপাট, অস্থায়ী কাঠামো ও জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়া হয়।

অভিযানের সময় থানা পুলিশের কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন এবং দোকানদারদের সতর্ক করেন যেন কেউ আর ফুটপাত দখল না করে। থানা সূত্রে জানা গেছে, এই উদ্যোগ শুধুমাত্র একদিনের অভিযান নয় এটি একটি ধারাবাহিক কার্যক্রম, যা ভবিষ্যতেও নিয়মিত চালু থাকবে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে প্রশংসার ঝড় ওঠে। অনেকেই জানান, এ ধরনের অভিযান নিয়মিত হলে ফুটপাত পথচারীদের জন্য নিরাপদ ও চলাচলযোগ্য থাকবে। স্থানীয় এক দোকানদার বলেন, “বাজারে এখন হাঁটতে ভালো লাগছে, আগের মতো জটলা নেই।”

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, “ফুটপাত জনগণের। কেউ ব্যক্তিস্বার্থে তা দখল করতে পারবে না। আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করব।”

এই অভিযান জনস্বার্থে প্রশংসনীয় এক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসনের যৌথ প্রচেষ্টায় কোনাবাড়ী বাজারে ফুটপাত ফিরে পেয়েছে তার প্রকৃত রূপ সবার জন্য উন্মুক্ত চলার পথ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com