1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৩২ বার

মোঃ কাউসার মিয়া দিপু ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগিগাঁতী গ্রামের ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি বিক্রি করা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি ভাঙ্গনের কবলে পড়েছে। এ বিষয়ে রবিবার যুগিগাঁতী, তেলিগাঁতী ও নাগেশ্বরগাঁতী গ্রামের ভূমি মালিকেরা ধুনট ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা গেছে, যুগিগাঁতী গ্রাম, রুদ্রবাড়িয়া গ্রাম ও চালাপাড়া গ্রামের কিছু প্রভাবশালীরা ভেকু মেশিন দিয়ে যুগিগাঁতী গ্রামের ফসলী জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন। গভীর গর্ত করে মাটি বিক্রি করায় প্রতিবেশি মেহেদী হাসান, খলিল মল্লিক ও ফটিকসহ অনেক কৃষকের জমি ভাঙ্গনের কবলে পড়েছে। এছাড়া মাটি বিক্রির ট্রাকগুলো নির্বিগ্নে চলাচলা করায় গ্রামীণ রাস্তা ভেঙ্গে জনদূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। এবিষয়ে যুগিগাঁতী, তেলিগাঁতী ও নাগেশ^রগাঁতী গ্রামের ভূমি মালিকের পক্ষে মেহদী হাসান অবৈধভাবে মাটি বিক্রি বন্ধ করতে ধুনট ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। শুধু যুগিগাঁতি গ্রামেই নয়, একইভাবে বিশ্বহরিগাছা-ফড়িংহাটাসহ বিভিন্ন গ্রামগঞ্জের ফসলী জমিই এখন ভূমিদস্যুদের দখলে রয়েছে। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালিয়ে জরিমানাসহ মালামাল জব্দ করলেও আবারো সক্রীয় হয়ে ওঠে তারা।ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন জানান, অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com