
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা মহানগরীর উদ্যোগে ৩০ জুন সোমবার ৬নং ওয়ার্ডের সমাজের কম ভাগ্যবানদের মাঝে চাউল বিতরণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে ওয়ার্ড যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আহবায়ক, গোলাম মুহা. সামদানী, মহানগর ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল কাইয়ুম ভূঁইয়া মুকুল, যুগ্ম সদস্য সচিব আব্দুস সালাম শাহিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ১৫ নং ওয়ার্ড সদস্য সচিব মিজানুর রহমান মুন্না, হাফেজা বেগম, নুসরাত শারমিন নীলা, রাসেল আহমেদ প্রমুখ।