
নিউজ ডেস্কঃ
মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করায় গাজীপুরের কালিয়াকৈ উপজেলায় শেখ তিতুমীর আকাশের ওপর অতর্কিত হামলা করা হয়। হামলায় শেখ তিতুমীর আহত হন।
শেখ তিতুমীর গোপালগঞ্জের কৃতি সন্তান। পেশায় তিনি একজন সাংবাদিক। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মীয় উপ- কমিটির সদস্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন এর সভাপতি এবং সাপ্তাহিক অভিযোগ, দৈনিক আমার প্রিয় বাংলাদেশ, সাহিত্য বার্তা প্রিন্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এছাড়াও তিনি বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় কাজ করছেন।
দীর্ঘদিন ধরে কালিয়াকৈরে মাদক সিন্ডিকেট চলে আসছে। এর বিরুদ্ধে শেখ তিতুমীর প্রতিবাদ করায় তিতুমীরের ওপর হামলা করা হয়।
২৩ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।মাদক কারবারি ধরার উদ্যেশ্যে ASI শাহ আলম কে মুঠোফোনে সংযুক্ত রেখে শেখ তিতুমীর মাদক ব্যবসায়ী রাসেলের সহযোগী নাঈম কে ফোন দেন। ফোনে নাঈমের দেওয়া ঠিকানায় গেলে সেখানে রাসেল পারভেজ, শাওন, নাঈম’সহ আরও কয়েকজনকে দেখতে পান। তাদের সবার কাছেই মাদকদ্রব্য ছিল। এক পর্যায়ে তিতুমীর তাদের মাদক’সহ হাতে নাতে ধরেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার দিন Asi শাহ আলমকে সন্ত্রাসীদের মাদক এবং হুমকি ধামকির বিষয়ে জানানো হলে তিনি এ বিষয়ে ঘাটিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। পরে তিতুমীর কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। কিন্তু ঘটনা ঘটার পরেই অভিযুক্ত রাসেল’সহ তার সহযোগীরা পালিয়ে যায়।
অনুসন্ধানে জানা যায়, গত ১১ জানুয়ারি রাসেল সহ তার সঙ্গীদের আটক করে পুলিশ। কিন্তু আটক করার কয়েক ঘন্টা পরেই অবিশ্বাস্ব ভাবে তাদের আবার ছেড়ে দেওয়া হয়। কিন্তু কেন ছেড়ে দেওয়া হয়? এ বিষয়ে এখনো জানা যায় নি।