
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান।
তিনি আরও বলেন, ঘটনার পর আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, কয়েকজন স্বর্ণ চোরাকারবারির ওপর বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল ২০০ গজ ভারতের অভ্যন্তরে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।