1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও:

বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদসহ ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয় আর্ট গ্যালারি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হাফেজ তানভীর আহমদতাকি, ইসলামী যুব আন্দোলনের সভাপতি ওবায়দুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি নুরে আলম সিদ্দিকসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করে দিয়েছে। একটি সাজানো নির্বাচন করেছে তারা যে নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে যায়নি তারা তাদের মত করে নির্বাচন অনুষ্ঠিত করেছে। ডামি এই নির্বাচন জনগণ মেনে নেয়নি এবং কোনোদিন নিবেও না।

বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত করে তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com