
মোঃ তৌফিকুল ইসলাম নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-২৯ সেশনের শিক্ষার্থী মুশফিকুর রহমানকে সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নূর আহমেদ সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (৩১ জানুয়ারি) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেন।
এ বিষয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মুশফিকুর রহমান বলেন,
আমি আমার হৃদয়ের অন্ত:স্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাইম রহমান ভাই এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইয়ের প্রতি। ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের ম্যানডেড নিয়ে উনারা আমার হাতে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন আমি যেন তা যথাযথ পালন করতে পারি সেজন্য ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি এবং দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে যাবো।
এ বিষয়ে অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর আহমেদ সাগর বলেন, সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি।কৃতজ্ঞতা জানাই বর্তমান সময়ের সবচেয়ে বেশি সুপরিচিত এবং সাংগঠনিক ভাবে সবচেয়ে বেশি গতিশীল, বাংলাদেশ ছাত্রলীগ, নোবিপ্রবি শাখার সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাইয়ের প্রতি এবং বর্তমান সময়ের সবচেয়ে বেশি সৃজনশীল এবং স্মার্ট ছাত্রনেতা জাহিদ হাসান শুভ ভাইয়ের প্রতি। আমি চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ইউনিট থেকে ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্রলীগকে একটি ইউনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে।ছাত্রদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে কাজ করে যাবো।