1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোহাম্মদপুরে শ্রমিক দলের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোহাম্মদপুরে শ্রমিক দলের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১০২ বার

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার সাদেক খান মার্কেট এলাকায় আক্তার হোসেন(৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তিনি ঢাকার ৩৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের চার নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

আহত আক্তার হোসেন জানান, সাদেক খান আড়তে আমার একটি কাঁচা বাজারের দোকান আছে। আজ সকালের দিকে ওই আড়তের সামনে রাহিম,পলাশ, আসাদুল ও সূর্যসহ ৭ থেকে ৮ জন এসে আমাকে কোপাতে শুরু করে। তারা সবাই এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তিনি আরও বলেন, রায়ের বাজার পুলিশ ফাঁড়ি প্রায়ই মাদক ও কিশোর গ‍্যাং-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তাদের ধারণা এসব অভিযান আমি পুলিশ দিয়ে করাই। তারা আমার পা থেকে মাথা পর্যন্ত কুপিয়ে জখম করেছে।

রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি জানতে পেরেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights