1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাটকে অভিনয়ের বিষয়ে যা বললেন সাবিলা নূর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাটকে অভিনয়ের বিষয়ে যা বললেন সাবিলা নূর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শোবিজাঙ্গনে লম্বা সময়ের এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল সাবিলার। 

সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সাবিলা নূরকে এক্ষেত্রে ভাগ্যবতী বলাই চলে। নাটকের পর চলচ্চিত্রে পা রেখে প্রথম সিনেমাতেই সহকর্মী হিসেবে পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে।

এবার এক সাক্ষাৎকারে কাজ নিয়ে বিস্তর আলাপ করেছেন সাবিলা নূর। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ছোট পর্দায় শেষ দুই বছর সেভাবে নিয়মিত কাজ করছি না কারণ ভালো কন্টেন্টে কাজ করার একটা ইচ্ছা থেকে বেঁছে বেঁছে কাজ করছি।’

ছোট পর্দায় আর দেখা যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে আপাদত এখনো ভাবছি না কারণ আমার চিন্তা হচ্ছে ভালো কাজ করা। ভালো মানের কাজ করা।’

তার কথায়, ‘যেহেতু তাণ্ডব একটা স্টান্ডার্ড সেট করেছে। মানে তাণ্ডবের মতো একটা সিনেমা করার পরে অবশ্যই আমার এরকর অথবা এর থেকে আরও ভালো কিছু করতে হবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com