1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সকালে পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, দুপুরে মিলল মরদেহ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সকালে পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, দুপুরে মিলল মরদেহ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৯ বার

 

শরীয়তপুরের ভেদরগঞ্জে রাস্তার পাশে ধানক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে চর কোড়ালতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। 

আমেনা আক্তার স্থানীয় দারুল ফায়েজ ইসলামীয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মৃধা কান্দির বাসিন্দা মান্নান ঢালীর ছোট মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুপা আক্তার সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। পরে দুপুরে কোড়ালতলি এলাকার একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, চর কোড়ালতলী এলাকার পাকা রাস্তার উত্তর পাশের ধানক্ষেত থেকে দশম শ্রেণিতে পড়ুয়া আমেনা আক্তার নামে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com