1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, শিক্ষক কারাগারে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, শিক্ষক কারাগারে

বিশেষ প্রতিনিধি: মোঃ রাশেদুল ইসলাম
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬০ বার

 

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। 
বৃহস্পতিবার (৩ জুলাই) এ ঘটনায় শিক্ষার্থীর দাদা শ্রীপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক আরিফকে (২৮) গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত শনিবার (২৮ জুন) বেলা সোয়া ১১টায় ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে শিক্ষক আরিফ। অভিযুক্ত শিক্ষক আরিফ জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে।

থানায় দায়ের করা মামলার এজাহারে শিশুর দাদা উল্লেখ করেন, ভিকটিম ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। এ সুযোগে শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করে। কয়েক দিন আগে শিক্ষক ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি বিজ্ঞান বই নেয়। ঘটনার দিন শিক্ষার্থীর বিজ্ঞান বই ফেরত দেবে বলে শিক্ষার্থীকে যেতে বলে। শিক্ষকের কথামতো ওই শিক্ষার্থী বই আনতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক আরিফ। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে হুমকি দিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। পরে শিক্ষার্থী বাড়িতে এসে তার মাকে জানালে স্বজনদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার শ্রীপুর থানায় শিক্ষককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, ভিকটিমের দাদার অভিযোগের ভিত্তিতে শিক্ষক আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com