1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৫ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃতু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫ জন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার সাথিয়া থানার নরিন্দা গ্রামের সুধা সুত্রধরের স্ত্রী মিতু সুত্রধর (৩০) ও তার মেয়ে ইচ্ছে মনি(৭)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

No description available.

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওয়াদুদ জানান,বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাঘাবাড়ি থেকে পাচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা শাহজাদপুর আসার পথে ঢাকা-পাবনা মহাসড়কের মাদলা এলাকায় পৌছলে বিপরীতমুখি একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। আহত হয় এক শিশুসহ আরও অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়কে থ্রি-হুইলারসহ অযান্ত্রিক যানবাহ চলাচল নিষিদ্ধ থাকলেও উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মহাসড়কসহ উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ লেগুনা,সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাসহ অযান্ত্রিক যানবাহন।এসব যানবাহনের চালকসহ অধিকাংশ গাড়িরই নেই কোনো বৈধ কাগজপত্র। ফলে প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। যাতে প্রাণহানীসহ পুঙ্গুত্তের শিকার হচ্ছে নানা শ্রেণী-পেশার মানুষ। সড়ক দুর্ঘটনায় রোধে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com