1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মালিবাগের বাসা থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মালিবাগের বাসা থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: মোঃ রাশেদুল ইসলাম
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৫ বার

 

রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার একটি বাসা থেকে মো. রাগিব নূর নোহান (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল নূরের।

আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নূরকে মৃত ঘোষণা করেন।

রাগিব নূর নোহান বরিশালের বানারীপাড়া উপজেলার কাউনখালি গ্রামের মেহেবুর রহমানের ছেলে। তিনি বিয়াম মডেল স্কুলের অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতের মামা মো. সেলিম বলেন, ‘আমরা যতটুক জানতে পেরেছি, একটি মেয়ের সঙ্গে আমার ভাগনের সম্পর্ক ছিল। আজ সকালের দিকে ওই মেয়ের ওপর অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে পরে নূর। পরে বিষয়টি আমরা জানতে পেরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাগনেকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com