1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশ বৈঠক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশ বৈঠক

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৭ বার

 

পাবনার সাঁথিয়া উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গণপিটুনির পর স্থানীয় সালিসি বৈঠক থেকে এক নারীকে অপহরণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ব্যক্তি আব্দুস সালাম (৫৫), ওই গ্রামের মৃত কাদের মুন্সীর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

স্থানীয়রা জানান, সালামের সঙ্গে একই গ্রামের এক নারীর (৪০) দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। শুক্রবার সন্ধ্যার পর ওই নারীর ঘরে সালাম প্রবেশ করলে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে সালামকে গণপিটুনি দিয়ে একটি ঘরে আটকে রাখেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন।

পরে রাত ৯টার দিকে স্থানীয় আজাহার আলীর বাড়িতে সালিশ বৈঠক বসে। সভাপতিত্ব করেন এলাকার মান্নান মুহুরি। বৈঠক চলে ভোর ৪টা পর্যন্ত। বৈঠকে উভয় পক্ষ বিয়েতে সম্মত হলেও কিছু প্রভাবশালী বহিরাগত ও সালামের স্বজনরা বাধা দেন। একপর্যায়ে তারা জোরপূর্বক নারী ও সালামকে উঠিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com