1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নৌকায় মাছ শিকারের আড়ালে চলতো ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ৪ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নৌকায় মাছ শিকারের আড়ালে চলতো ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ৪

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৮ বার

 

মাদারীপুরে নৌকায় মাছ শিকারের আড়ালে চলতো ইয়াবার ব্যবসা। এই ব্যবসার সঙ্গে জড়িত ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৫ জুলাই) রাতে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের প্রধান ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বাজিতপুরে দীর্ঘদিন একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ কয়েকজন। পরে বিষয়টি জানতে পেরে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ অভিযান চালায়।

এ সময় এক নারী ও ৩ যুবককে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে চক্রের প্রধান দুইজন সুমন ও সোহেল পালিয়ে যায়।

তিনি আরও জানান, তারা মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলা পানির মধ্যে ফেলে দেয়। কারণ, পানির মধ্যে গলে গেলে ওই মাদক ব্যবহারও করতে পারবে না আর তাদেরকে ধরেও আনতে পারবে না। এজন্য ওদেরকে ধরাও অনেক কষ্টকর। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে যেন মাদক না থাকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com