মেয়েকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে খালে ফেলে দেন বাবা

কক্সবাজারের উখিয়ায় নেশাগ্রস্ত বাবার বিরুদ্ধে তার ৪ বছর বয়সী কন্যাকে হত্যার পর নদীতে মরদেহ ভাসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে মনখালী কোনারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নেশাগ্রস্ত ঘাতক বাবা আমান উল্লাহ (৪০) ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেকনাফের শামলাপুর বাজার থেকে গাঁজা সেবন করে ঘরে গিয়ে আমান উল্লাহ ঘুমন্ত শিশু কানিছ ফাতেমা জ্যোতিকে রড দিয়ে মেরে রক্তাক্ত করে। পরে মেয়ের নিথর দেহ মনখালী খালে ফেলে দেন।
এ সময় অন্য সন্তানদের চিৎকারে স্ত্রী জোসনা আক্তার এবং এলাকাবাসী ছুটে গিয়ে চাকমাপাড়া ব্রিজের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ঘরের টিনের চালা ও দরজা ভেঙে ঘাতককে ধরে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

পুলিশের উপস্থিতিতে ঘাতক আমান উল্লাহ নিজের শিশুকন্যাকে হত্যার দায় স্বীকার করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন জানিয়েছেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যায় কুষ্টিয়ার হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার

Verified by MonsterInsights

মেয়েকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে খালে ফেলে দেন বাবা

আপলোডের সময় : 02:28:57 pm, Sunday, 6 July 2025