1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকার ৫৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকার ৫৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৮ বার

 

ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। এর আগে গতকাল শনিবার সকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

অনুষ্ঠানে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহির ভয়ে ভীত জনগণের কোনো নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয়, সেবা পরায়ণতাই হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস দেয়াল ঘড়ি প্রতীকে অংশগ্রহণ করবে।

আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।

সভায় ঢাকা বিভাগের সংসদীয় আসনগুলোর সম্ভাব্য প্রার্থীগণ নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা ও তৎপরতার রিপোর্ট পেশ করেন। সভায় ঘোষিত প্রার্থীগণ হলেন—টাঙ্গাইল-১ মাওলানা কেএম আনসার আলী, টাঙ্গাইল-২ মুফতি আব্দুল মালেক, টাঙ্গাইল-৩ মুফতি বছির উদ্দিন বিপ্লবী, টাঙ্গাইল-৪ মুফতি আবদুর রহমান মাদানী, টাঙ্গাইল-৫ মো. ছানোয়ার হোসেন সরকার, টাঙ্গাইল-৬ আব্দুল মান্নান সেখ, টাঙ্গাইল-৭ মুফতি আবু তাহের তালুকদার, টাঙ্গাইল-৮ মাওলানা মো. শহীদুল ইসলাম, কিশোরগঞ্জ-১ হিফজুর রহমান খান, কিশোরগঞ্জ-২ মাওলানা সাঈদ আহমদ, কিশোরগঞ্জ-৩ আতাউর রহমান শাহান, কিশোরগঞ্জ-৪ ওলিউর রহমান, কিশোরগঞ্জ-৫ মাওলানা আবদুল আহাদ, কিশোরগঞ্জ-৬ সাইফুল ইসলাম সাহেল, মানিকগঞ্জ-১ মুফতি আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ-২ এসএম সালাহউদ্দিন, মানিকগঞ্জ-৩ তাওহিদুল ইসলাম তুহিন, মুন্সীগঞ্জ-১ মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান মৃধা, মুন্সীগঞ্জ-৩ আব্বাস কাজী, ঢাকা-১ সিকদার মোবারক হোসেন, ঢাকা-৩ নূর হোসেন, ঢাকা-৫ সেলিম হোসাইন আজাদী, ঢাকা-৬ কাজী সরদার নেয়ামত উল্লাহ, ঢাকা-৯ ফয়েজ বক্স সরকার শহীদ, ঢাকা-১০ আহমদ আলী কাসেমী, ঢাকা-১১ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঢাকা-১২ ফারুক আহমদ ভূঁইয়া, ঢাকা-১৩ মোহাম্মদ শাহজাহান, ঢাকা-১৪ মুফতি মিজানুর রহমান, ঢাকা-১৫ শেখ মুহাম্মদ সুলাইমান, ঢাকা-১৬ ডা. রিফাত হোসেন মালিক, ঢাকা-১৭ লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক।

ঢাকা-১৮ সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ঢাকা-১৯ অধ্যাপক এনামুল হক, ঢাকা-২০ মুফতি আশরাফ আলী, গাজীপুর-১ আবদুল হালিম আল হেরা, গাজীপুর-২ খন্দকার রুহুল আমীন, গাজীপুর-৩ সুলতান মাহমুদ, গাজীপুর-৫ মাওলানা আজীজুল হক, নরসিংদী-১ হাফেজ মহিউদ্দিন জামিল, নরসিংদী-২ নূরুল আবসার শাহীন, নরসিংদী-৫ জাকির হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ-১ মো. এমদাদুল হক, নারায়ণগঞ্জ-২ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ-৩ মুফতি সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ-৫ এবিএম সিরাজুল মামুন, রাজবাড়ী-২ অধ্যাপক কাজী মিনহাজুল আলম, গোপালগঞ্জ-১ মাওলানা কাজী রফিকুর রহমান, গোপালগঞ্জ-২ জিএম মনিরুজ্জামান মিন্টু, গোপালগঞ্জ-৩ মাওলানা আলী আহমদ, মাদারীপুর-৩ মনির হোসেন আকঞ্জি, শরীয়তপুর-১ মো. মিজানুর রহমান, শরীয়তপুর-২ দেলাওয়ার হোসাইন, শরীয়তপুর-৩ মাওলানা ইউসুফ ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com