1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাছ দিয়ে সিঙ্গাড়া-পিঁয়াজু, সাড়া ফেলেছেন পাবনার রফিকুল দম্পতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাছ দিয়ে সিঙ্গাড়া-পিঁয়াজু, সাড়া ফেলেছেন পাবনার রফিকুল দম্পতি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৭ বার

 

মাংস নয়, এবার সিঙ্গাড়া-পিঁয়াজুতে মাছ। আর তাতেই বদলে যাচ্ছে পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারের দৃশ্য। মাছ দিয়ে তৈরি এসব ভাজাপুড়ি বিক্রি করে মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় করছেন হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম ও তার স্ত্রী মেরিনা খাতুন। রফিকুল দম্পতির ‘সলফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ সারাদিন ভিড় লেগে থাকে। 
পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কাপ আর চিংড়ি দিয়ে বানানো হয় ফিস সিঙ্গাড়া, ফিস পিঁয়াজু, ফিস চপ, ফিস রোল ও ফিস পুড়ি। সকালে স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের ভিড়ে দোকানটি জমজমাট। দুপুর গড়ালেই কর্মজীবী নারী-পুরুষও যুক্ত হন।

কম দামে ভেজালমুক্ত এই খাবারে খুশি সবাই। প্রতিদিন গড়ে ২০ হাজার টাকার পণ্য বিক্রি হয়। শুরুটা অবশ্য ছিল ছোট পরিসরে।
বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহায়তায় মাত্র ২০ হাজার টাকা ঋণ নিয়ে পথচলা শুরু করেন রফিকুল ও মেরিনা। এখন তাদের দোকানে কাজ করছেন ছয়জন কর্মচারী।

জাগরণী চক্র ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মাছের খাবার জনপ্রিয় করতে এবং পুষ্টি নিশ্চিত করতেই এই উদ্যোগ। প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। রফিকুলদের দেখে অনেকেই এখন এ ধরনের ব্যবসায় আগ্রহী হচ্ছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com