1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিধবাকে ধর্ষণের পর ভিডিও ধারণ, দুই যুবকের বিরুদ্ধে মামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিধবাকে ধর্ষণের পর ভিডিও ধারণ, দুই যুবকের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৮ বার

 

ভোলার তজুমদ্দিনে দুই যুবকের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে।রোববার (৬ জুলাই) বিকেলে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেছেন। এর আগে, গত ১০ই জুন ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন- তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের দক্ষিণ চাঁচড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম ফরাজির ছেলে গিয়াস ও আলম চৌধুরীর ছেলে রাসেল।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ১০ জুন তার বাবা-মা নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ভুক্তভোগী তার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন। ওইদিন মধ্যরাতে ভুক্তভোগী টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা গিয়াস তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং রাসেল ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই নারী ঘর থেকে বের হলেই তাকে বাজে ইঙ্গিত করতেন তারা। একই সঙ্গে তাদের সঙ্গে স্বেচ্ছায় অনৈতিক কর্মকাণ্ডে না জড়ালে তার ভাইকে গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। এতদিন ভুক্তভোগী প্রাণভয়ে ধর্ষণের বিষয়টি গোপন রাখলেও গতকাল বিষয়টি তিনি তার পরিবারকে জানান।

ভুক্তভোগীর ভাই ও মামলার বাদী বলেন, গিয়াস ও রাসেল আমাদের প্রতিবেশী। গত ১০ই জুন বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে গিয়াস আমার বোনকে ধর্ষণ করে এবং রাসেল সে ভিডিও ধারণ করে রাখে। আমার বোন বিষয়টি এতদিন গোপন রাখায় আমরা জানতে পারিনি। তাদের বিচারের দাবিতে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেছি।

তবে এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি কিন্তুু অতি শীঘ্রই প্রকাশ করা হবে ।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com