1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মোঃ আনিসার রহমান রনিকে দেখতে চান এলাকাবাসী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মোঃ আনিসার রহমান রনিকে দেখতে চান এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩১ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মোঃ আনিসার রহমান রনিকে দেখতে চান বলে দাবি জানিয়েছেন ওয়ার্ডের একাংশের সাধারণ মানুষ।

তাদের দাবি, মোঃ আনিসার রহমান রনি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ ধারণ করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

সাধারণ মানুষের ভাষ্য, “যখনই নতুন কাউন্সিল বা কমিটি গঠন করা হবে, তখন আমরা ১ নম্বর ওয়ার্ডবাসী মোঃ আনিসার রহমান রনি ভাইকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই। দীর্ঘদিন ধরে দলের জন্য তাঁর ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত বলে আমরা মনে করি।”

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করলেও তিনি এখন পর্যন্ত তাঁর অবদানের যথাযথ মূল্যায়ন পাননি। তাদের মতে, বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও তিনি কাঙ্ক্ষিত সাংগঠনিক পদ থেকে বঞ্চিত হয়েছেন।

ওয়ার্ডবাসীর দাবি, তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি সভাপতি পদের একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তারা মনে করেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পেলে তিনি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এলাকাবাসী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com