1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান ঘিরে হাতাহাতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান ঘিরে হাতাহাতি

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯ বার

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে এনসিপি বয়কটের শ্লোগানকে কেন্দ্র করে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে জেলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান চলাকালে অনুষ্ঠানে এনসিপির কয়েকজন নেতাকর্মী প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদবিরোধী শ্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ এনসিপি বয়কটের শ্লোগান দিলে আশপাশের আরও কয়েকজন এতে অংশ নেন।

এ নিয়ে এনসিপি নেতাকর্মীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে শরিফুল ইসলাম আকাশ বলেন, জুলাই যোদ্ধাদের অসম্মান করা হলে তারা তা মেনে নেবেন না, এ কারণেই শ্লোগান দিয়েছেন। অন্যদিকে এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, এটি একটি গণতান্ত্রিক দেশ, এখানে যে কেউ তার মত প্রকাশ করতে পারে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com