1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: লম্পট রাজু মোল্যা গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: লম্পট রাজু মোল্যা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১ বার

খুলনার তেরখাদা উপজেলায় আট বছর বয়সী এক শিশু শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্যা (৫৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ৫ আগস্ট (বুধবার) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বসুন্দারীতলা গ্রামে আঠারোবেকী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

আটককৃত রাজু মোল্যা বসুন্দারীতলা গ্রামের মৃত আবু মোল্যার ছেলে।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি “পাতলে ডাঙ্গা ও বসুন্দারীতলা হাফেজিয়া কওমীয়া মাদ্রাসা ও এতিমখানার” শিশু শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকালে সে তার দাদার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে রাজু মোল্যার দোকানে খাবার কিনতে যায়। এ সময় দোকানদার রাজু মোল্যা তাকে কৌশলে দোকানসংলগ্ন নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

ঠিক সেই মুহূর্তে একই পাড়ার হাবিবা খাতুন (১৭) নামের এক কিশোরী ডিম কিনতে এসে দোকানে রাজুকে না পেয়ে ডাকাডাকি শুরু করে। ডাকাডাকি শুনে রাজু শিশুটিকে ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে দোকানে আসে। এ সুযোগে শিশুটি অসংলগ্ন পোশাকে কান্নাকাটি করতে করতে ঘর থেকে পালিয়ে গিয়ে তার মাকে বিস্তারিত জানায়।

ঘটনা জানার পর স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত রাজু মোল্যাকে আটক করে তেরখাদা থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহর নির্দেশে পরিদর্শক (তদন্ত) মোঃ তহিদুল ইসলাম দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং রাজু মোল্যাকে আটক করার পাশাপাশি শিশুটিকে উদ্ধার করেন।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। তাঁরা ভুক্তভোগীর সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারটিকে আইনি সহায়তার আশ্বাস দেন। ইউএনও ঘটনাটির বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে তেরখাদা থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত রাজু মোল্যাকে একমাত্র আসামি করে তেরখাদা থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com