1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবির আবাসিক হলে ছাত্রশিবিরের আম বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবির আবাসিক হলে ছাত্রশিবিরের আম বিতরণ

নোবিপ্রবি প্রতিনিধি, মোঃ তৌফিকুল ইসলাম
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৩ বার

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হল ও আব্দুল মালেক উকিল হলের শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,নোবিপ্রবি শাখা।

জানা যায়, রবিবার (৬ জুলাই) নোবিপ্রবির আব্দুস সালাম ও আব্দুল মালেক উকিল হলের সকল শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল আম বিতরণ করে সংগঠনটি। শিবিরের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আবাসিক হলের শিক্ষার্থীরা।

আব্দুস সালাম হলের আবাসিক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, শিবিরের এই উদ্যোগ কে আমরা সাধুবাদ জানাই। রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম পেয়ে আমরা উচ্ছ্বাসিত। এই ধরনের কাজ অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

এ ব্যাপারে নোবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমান বলেন, সারাদেশে সমস্ত ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করে আনন্দ ভাগাভাগি করছে ইসলামী সংগঠন ছাত্র শিবির। এরই পরিপ্রেক্ষিতে, আমরা নোবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি।

এই বিষয়ে নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, মৌসুমী ফল হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করা হচ্ছে। আমরা নোবিপ্রবির ছেলেদের দুই হলের প্রতি রুমে আম পৌঁছে দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com