1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬৮ বার

 

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন ওরফে ‌জিএস স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্বপন দত্তপাড়া এলাকার ক‌ফিল উদ্দিন দেয়ানের ছেলে। তিনি গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউল হাসান স্বপন পেশায় একজন আইনজীবী। সাবেক বিএনপি নেতা পরিচয় ব্যবহার করে তিনি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন মামলায় আসামি করার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তার নামও রয়েছে।

টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, স্বপ‌নের বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলায় রয়ে‌ছে। চার‌টির মামলার ম‌ধ্যে এক‌টি মামলায় তা‌কে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। দুটি মামলায় জা‌মি‌নে র‌য়ে‌ছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে অন‌্য থানায় মামলা আছে কিনা, তা খ‌তি‌য়ে দেখে সোমবার আদালতে প‌াঠা‌নো হ‌বে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com