1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার-২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার-২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :

সাতক্ষীরায় ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৬

র‌্যাব- ৬, সিপিসি- ১, সাতক্ষীরা ক্যাম্প কোম্পানি কমান্ডার জানান, একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জেলার দেবহাটা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি গতকাল দিবাগত রাত ২.৩৫ মিনিটে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া সাকিনন্থ একটি দোতলা বিল্ডিং এর পূর্বে ইট সোলিং রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ০৬ চাকার ট্রাকের ইঞ্জিনের মধ্যে হতে ৩৪,০০০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী- ১। মোঃ হোসেন (৪৫), পিতা- আবু বক্কর সিদ্দিক, বাড়ি নং- ১৯০ হাফেজ আহমদের বাড়ি, রাস্তা নং/নাম- গলিচিপা, ডাকঘর- উল্টর হালিশহর, থানাঃ হালিশহর, জেলা- চট্টগ্রাম ;২। মজিব উল্লাহ (৩৫), পিতা- মৃত- জাফর আলী, গ্রাম- উল্টর নোয়াপাড়া, ডাকঘর- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৩৪,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল, ০২টি সিমকার্ড, ০১ টি ০৬ চাকার ট্রাক (চাবিসহ) গাড়ি নং- চট্ট মেট্র-ট-১১-০৯৭৫, এবং নগদ- ২৮,৯১২/- টাকাসহ জব্দতালিকামূলে উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com